Main menu

আসকর আলী পন্ডিত

আসকর আলী পন্ডিতের (১৮৪৬/৫৫ – ১৯২৭) নাম অনেকে না জানলেও উনার গান অনেকেই শোনার কথা; আর যেইভাবে উনারে পরিচয় করায়া দেয়া হয় – লোক-কবি, চিটাগাংয়ের আঞ্চলিক কবি, বা বাউল, পু‍থি-রচয়িতা… এইসব পরিচয়ের ভিতর দিয়া ‘আদার’ কইরা রাখার ঘটনা’টাই বেশি ঘটে, যার ফলে উনি এবং উনাদের (কানু শাহ > আসকর আলী পন্ডিত > গফুর হালি…) ট্রেডিশন যেন ‘বিস্মৃত’ একটা ঘটনা – এইভাবে আরো ধামাচাপা দেয়ার কাজটাই বেশি করা হয়

মানে, আসকর আলী পন্ডিত যখন সাহিত্য করতেছেন তখন মীর মোশাররফ হোসেন’রা সাহিত্য করতেছেন, কিনতু আসকর আলী পন্ডিত যেহেতু ওরাল ফরম্যাটে আছেন, এবং রিটেন ফরম্যাটে এভেইলেবল না – উনার আর্ট-ওয়ার্কগুলা যেন ‘সাহিত্য’ না! এমনকি বব ডিলানও নোবেল প্রাইজ পাওয়ার পরে উনার লেকচারের হেডলাইন দিছিলেন, “আমার গান কি সাহিত্য?” এবং একভাবে বলার চেষ্টা করছেন যে, উপন্যাস-কবিতার যেই সাহিত্য সেইটার লগে উনার গানের লিরিকসের হয়তো একটা রিলেশন থাকতে পারে কোন না কোনভাবে; তো, একইভাবে, প্রি-কলোনিয়াল পিরিয়ডের সাহিত্য-উপাদানগুলারে আমরা যেইভাবে আধুনিকতার নামে ভূতের মতো তাড়াইছি, এইটা একটা সমস্যার জিনিস তো!

তো, আসকর আলী পন্ডিতের গানগুলার বেশিরভাগই ইউটিউবের নানান গান থিকা নেয়া হইছে (আমাদের জন্য কাজটা করে দিছেন হুসাইন হানিফ), এবং একেক জন তো একেকভাবে গাইছেন উনার গানগুলা, যার ফলে খুব বেশি অথেনটিক না লিরিকসগুলা, এমনকি কিছু জায়গায়, শব্দে ভুলও থাকতে পারে কিছু, কেউ জানাইলে, অই ভুলগুলা আমরা ঠিক কইরা নিবো…

আর উনার দুই-একশ গান এখনো কোথাও থাকার কথা, অইগুলা একসাথে কইরা গানগুলা ছাপাইলে একটা ভালো কাজ হবে বইলা আমরা মনে করি

এইখানে উনার ১০-১২টা গান পড়তে পারেন!

এডিটর, বাছবিচার

কি জ্বালা দি গেলা মোরে ।। ডালেতে লড়ি চরি বইও চাতকী ময়নারে ।। মাধব বৈরাগীর ভাবে প্রাণ জ্বলে ।। বাড়ির পিছে শঙ্খ নদী ।। গনার দিন তো যারগোই ফুরায় ।। সন্ধ্যাকালে আইলাম বাজারে ।। একসের পাবি দেড়সের খাবি ।। নিত্য দেখি কুস্বপন ।। মধু আছে কন ফুলে ।। বসে রইলিরে মন কার আশে ।। কেউওরে ন বুঝাইম রে পরান বন্ধু কালা ।। রসের যৌবন আমার শেষ করি ।। রসের মালিনী ।।


কি জ্বালা দি গেলা মোরে

কি জ্বালা দি গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে,
ন দেখিলে পরান পুড়ে।

না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালঙ্কর উপরে
শিরেরও উপরে রাখিব বন্ধুরে,
বেড়িয়া রেশম ডোরে।

বন্ধু পরবাসী, পরের ঘরে আসি,
এত ঘুমে কেনে ধরে
কোয়েলা হর ধ্বনি, পোহাইল রজনী,
না ডাকি ননদিনীর ডরে।

চন্দন গাছের কাষ্ঠ
বেকতুন করিলাম নষ্ট
কলসি ঘামি ঘামি পড়ে
কলসি ঘামিয়া চুলা গেইল ভিজিয়া
ফু দিলে আগুন নাহি ধরে

মুরালি দিপ দিয়া যারগই শাম বন্ধুয়া
আমি রইলাম রান্ধন ঘরে
কিসেরও রান্ধনও কিসেরও বাড়নও
পরানে ধড়ফড় ধড়ফড় করে

নারীর প্রেম গাছে, কি টোনা কইরাছে,
বস্ত্র খসি খসি পড়ে
কহে আসকর আলী, সাধু শত জনে,
বৈরাগী বানালি আমারে।


ডালেতে লড়ি চরি বইও চাতকী ময়নারে

ডালেতে লড়ি চরি বইও চাতকী ময়নারে
গাইলে বৈরাগীর গীত গাইও।

ওরে ও চাতকীর ময়না, অঙ্গ তর কালা
তর মনে আর আর মনে এক্কই প্রেমের জ্বালা।
গাইলে বৈরাগীর গীত গাইও

মনে হইলে চাতকিনি নদীর ফানি খাইও
ফুলো মধু খাইত চাইলে, ফুলও বনে যাইও
চাতকী ময়নারে, গাইলে বৈরাগীর গীত গাইও

উত্তর মুখী হইলেরে ময়না
জরত ভিজি যায়
পশ্চিম মুখী বইলেরে ময়না
রইদে জ্বলি যায়রে, রইদে জ্বলি যায়
দকখিন মুখী বইলেরে ময়না
শীতে খাইবো চাইও
পুব দি আইবো পরান বন্ধু
আগে মোরে কইও।
গাইলে বৈরাগীর গীত গাইও

অষ্ট অলংকারও বন্ধু তুলিয়া দিয়ুম গায় রে বন্ধু
পাটের শাড়ি পিন্দিরে চাইয়ুম অঙ্গ না জুড়ায়

কয় হীন আসকর আলী, একদিন দুইদিন পরে
মাধব বৈরাগীর সনে, পরাণ বন্ধুয়ার সনে
মিলায় দিয়াম তোরে, চাতকী ময়না রে
গাইলে বৈরাগীর গীত গাইও


মাধব বৈরাগীর ভাবে প্রাণ জ্বলে

মাধব বৈরাগীর ভাবে প্রাণ জ্বলে
দেখিম কন ছলে।

মাধব বৈরাগী যদি তনাগির হইতো
আমার আশা ফুরাইতো।
মোহন মধুর সুরে কুলবতীর মন টলে
দেখিম কন ছলে।

বন্ধু আছে দূর দেশে
মুই থাকিম ঘরে, একলা পালঙ্কের পরে
মনে হয় বন্ধুয়ার সনে বসি থাকিম তাল তলে
দেখিম কন ছলে।

আড়া পাড়া ছাড়ি রে বন্ধু কদম তলে রয়
হীন আসকর আলী হয়
চোখ থাকিতে পন্থ চিনো
কি করিবা দিন গেলে।

মাধব বৈরাগীর ভাবে প্রাণ জ্বলে
দেখিম কন ছলে।


বাড়ির পিছে শঙ্খ নদী

বাড়ির পিছে শঙ্খ নদী
গুরাব জল ভরিত যাইও
কলসি ফুরায় আইবার সময়
আছাড় খাইবার চাইও
সন্ধাবেলা তোরে হোনে দিলো চম্পা ফুল

বাড়ির পাছে শাকেরই খেত
গুরাব শাক তুলিত যাইও
শাকের ভিতর বাঘর বাচ্চা
ঝাপটা দি বুঝাইও
জাপটা দিবো চাইও

বাড়ির রাম কলার গাছ
গুরাব পথ চিত্তো যাইও
পাতা ধরি টান মারিলে
চিত হই পড়বার চাইও


গনার দিন তো যারগোই ফুরায়

গনার দিন তো যারগোই ফুরায়
আর তো ফিরি ন আইবো
অসময়ে হাদিলে আর কী হইবো।

হালত যেন আইয়ের জোয়ার আবার ভাডা পরে
মানুষ তো ভাই এই দুনিয়াত জনমে আবার মরে।
চিরস্থায়ী হলোকিয়া এই দুনিয়াত নত আইবো
অসময়ে হাদিলে আর কী হইবো।

দুনিয়া মুসাফিরহানা রাকিস মনোত ডর
একদিন ছাড়ি যাইতে হইবো সুখর বাড়িঘর।
ফোয়া মাইয়া ভাই বেরাদর কোনো কামত ন আইবো।
অসময়ে হাদিলে আর কী হইবো।

সময় থাকতে কয় রে আস্কর, জপো আল্লার নাম
পরহালে শান্তি পাইবা, পাইবা রে আরাম।

টিয়া পয়সা ধন সম্পত্তি সঙ্গে ও ভাই ন যাইবো
অসময়ে হাদিলে আর কী হইবো।


সন্ধ্যাকালে আইলাম বাজারে

কি লইয়া যাইওম ঘরে
সন্ধাকালে আইলাম বাজারে
বেচাকেনা কইত্তাম গেলে আসল টাকা লাগব রে
সন্ধাকালে আইলাম বাজারে।

রঙের বাজার কেহ বেচে কেহ কিনে কেহই ঘরে যায়
কেহ হাসে কেহই কান্দে আসল টাকার নাশ করে।
হিসাব না করি আমি অল্প দরে রঙ বাজারে মাল দিলাম ছাড়ি
বেপারিয়ে পাই কি ন পাই মূলধন নিয়ে ন ছাড়ে।
আসকর আলী কয় রে ও মন
রঙ বাজারে লাভের বেচা ভাগ্য কোণ্ঠে পাই।
আসল টাকা হানি করি
দেশো যাইতে ডর করে।


একসের পাবি দেড়সের খাবি

এক সের পাবি দেড় সের খাবি ঘরোত নিবি কি
প্রাণের ফকিরা রে।

ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করি আন্দার বাড়ি যায় ফকিরা ভেতর বাড়ি যায়,
মুরুব্বীরা না থাকিলে বৌদের খুসলায়

বোনও ডাকো মা’ও ডাকো আরো ডাক ও খালা
তার পরেতে খুলে বল আস্তে আস্তে খুলে বল মনের যত জালা

যার বাড়ি যাস ফকিরা তার বাড়ির গম
বিদেশি ফকিরাগুলি ভিক্ষা দিল কম।

হাতত রাখোস তছবি ছড়া
গলাত রাইক্কোস মালা,
ঘরত পিন্দোস শাল দো শালা
বাইরে পিন্দোস ছালা.
রঙের ফকিরা রে।

ফকিরার পদতলে আসকর আলী হয়
যার বাড়ি যাবি বিধি তার বাড়ির জয়।

 

নিত্য দেখি কুস্বপন

আমি নিত্য দেখি কুস্বপন
প্রেমানলে নারীর দহিল যৌবন।

এ রাজ্য ছাড়ি কোন দেশে গেল বন্ধুয়া
হান্দিয়া মরি
কোন কামিনী ধরে গেলে রে
আমায় কে করিবে এই যতন
যুগিনীর বেশেতে
যথা রইল বন্ধু আমার যাবো সেই দেশে
অষ্টগিরি অর্ধচারি রে বন্ধু
আমি জিজ্ঞাসিব জনে জন
প্রেমানলে নারীর দহিল যৌবন।

শোভনদন্ডি ঘর রে আমার
এই দুকখো ভাবিয়া কয় রে অধীন আসকর
আজ নিশিতে সপনে আসি দিও আমায় একবার দরশন
প্রেমানলে নারীর দহিল যৌবন।


মধু আছে কন ফুলে

মধু আছে হোন ফুলে
ওলি হইয়া বসুম হোন ডালে।
যৌবনের রসে আমার বন্ধু
সর্ব অঙ্গ টলটলে।

মধু লোভে মত্ত হইয়া ভ্রমরা আকুল
মনের আশা না পুড়িল পাইয়া মাথার ফুল।
খাইতে না পারি মধু অপমানে গা জলে
ওলি হইয়া বসুম হোন ডালে।

সব ফুলে বসিয়া ভ্রমরা মধু খায়
বসিতে না দিলো মোরে তাহার সীমায়।
কয় হীন আসকর আলী আমার যৌবন গেল বিফলে
ওলি হইয়া বসুম হোন ডালে।


বসে রইলিরে মন কার আশে

বসি রইলি ও মন কার আশে
রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন চোখের নিমিষে
তেল থাকিতে বাত্তি নিভে কাল তুফানের বাতাসে ॥

গুরু কেমন ধনরে ও ভাই গুরু কেমন ধন
সময় থাকতে না চিনিলি ওরে অবুঝ মন
ভবের খেলা বিষম জ্বালা দুধের সনে বিষ মিশে ॥

বাণিজ্যে পাঠাইল তোরে বহু ধন দি
লাভে মূলে সব হারালি সঙ্গে নিবি কী
তোরে গ্রেফতারী করি নিব লুকাই থাকবি কার পাশে ॥

গুরুর পদ ধরি হীন আস্কর আলী কয়
সময়ে না করলে সাধন অসময় কি হয়
নাইয়রুত্তুন নাস্তা নিলে স্বামীয়ে ভালবাসে ॥


কেউওরে ন বুঝাইম রে পরান বন্ধু কালা

কেউরে ন-বুঝাইয়ুম রে আঁর পরাণ বন্ধু কালা
কেউরে ন-বুঝাইয়ুম রে আঁর পরাণ বন্ধু কালা ॥

সবে বলে কালা রে কালা আঁত্তে লাগে গোড়া
সবে ফুলের মধু খাইব রসিক ভোমরা রে ॥

যে বলিবে বলুক কালা কেউরে নদ্যুম কইয়া
বৈদেশত ন-যাইওরে কালা ঘরে থাকো বইয়া রে ॥

কালা মুখের মিঠা হাসি দিনে রাইতে চাইব
বাহিরে ন-যাইও রে কালা ভিক্ষা মাগি খাইব রে ॥

কহে গুরু আসকর আলী কালা গলার মালা
কালার সনে পিরিত করি মরি গেলে ভালা রে ॥


রসের যৌবন আমার শেষ করি

রসের যৌবন আমার শেষ করি
বন্ধু যারগোই আমার যোগীর বেশ ধরি
কারো বুঝাইওম রে দুকখো
বান্ধব নাই মোর দেশ ভরি।

ব্যধি কর্ম যোগ
বৈদ্য ধরি খাইলাম বড়ি
নাখুন দিলো রোগ।

টাকা মরি গেল করি রাশ
প্রেম রোগ খান ভ্যাশ ধরি
আস্কর আলী কয়
ফুলের মধু পাইলে সাধু ছাড়ি যাইত ন
উড়ি যাইবো কাল ভ্রমরা ফুলের মধু শ্যাষ করি

 

রসের মালিনী

রসের মালিনী
কানে দিলি কর্ণফুলা
খোপায় দিলি ফুল
রসের মালিনী রে

তনে করে গড়াগড়ি
মনে বলে কি
রসের মালিনী রে

অলির মালিনী ও তোর গায়ে নাই রে সুর
কলি গেল কমল কলি শুকায় গেল কই

রঙের মালিনিও তুই, তোর গালে দিলি পান
হাসি মুখে কথা বলি করিলি পরান
রসের মালিনী রে

আলা ভোলা মালিনী তোর মনে নাই রে লাজ
বুড়া হালে গায়ে দিলি নতুন কইন্যার সাজ
রসের মালিনী রে

রসেরও ফসলি নাই তোর দন্ত গেল ঝরি
অনুমানে বুঝি নাই তোর মাইঝা গেল ভরি

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
জীবিকার জন্য একটা চাকরি করি। তবে পড়তে ও লেখতে ভালবাসি। স্পেশালি পাঠক আমি। যা লেখার ফেসবুকেই লেখি। গদ্যই প্রিয়। কিন্তু কোন এক ফাঁকে গত বছর একটা কবিতার বই বের হইছে।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →