Main menu

নাজিয়া আফরিন মনামী’র কবিতা

জম্বি

জন্ম নিয়াই নাম পাইলাম
সেই নাম বইয়া যায়
আজ এই দিকে
কাল ঐ দিকে
আমি দাঁড়াইতে পারি না
আম্রিকানরা জম্বি চিনাইলো
কোরিয়ানদেরটা আরো ভাল
জম্বিরা ব্রেইন খায়া ফেলে
সবাই ব্রেইন খাইতেসে আসলে
দেহ তখন বেচা হইতেসে
ভাবনা ভাবা বড় কঠিন
আমি বেখেয়ালে তারে ডাকলাম
সে আইসা আমার ব্রেইনটা খাইলো
জম্বি হইয়া নামটা ভুইলা গেলাম

 

দাগ

আমার চিহ্ন রাখার আগেই
আকাশ হারায় গেল
অনাথ চিহ্নগুলা নিয়া
আমি পাথর হয়ে গেলাম
পানির খোঁজে ছুটতে ছুটতে
কারবালায় পৌঁছায় গেলাম
সেখানে দুলদুল কইলো
তুই মিরাজ কর
আমি কইলাম আকাশ কই?
অর্থের শোকে জমিনে লুটাই
সীতায় চরণ জড়ায়
সব চিহ্ন মিটে যায় বার বার
কোন দাগ রাখতে পারি না

 

আমি নিজেরে খরচ করতেসি

আমি নিজেরে খরচ করতেসি
জমাইসিলাম ম্যালা দিন ধরে
ছোটকালে কেনা মাটির ব্যাঙ্কে
প্রতিদিন ফেলতাম নিজেরে
মাঝে মাঝে গুইনা দেখতাম
ভাংতি মুহূর্ত আর স্মৃতির নোট
চিন্তার বড় নোটও ছিল
সেই ব্যাঙ্ক হুদাই ভাংসি
মুঠি মুঠি খরচ করতেসি
এরে তারে দিয়া দিতেসি
যে যখন য্যাম্নে চায়
কারণ তুমি নেও নাই

 

কথা ফিরায় নিসিলাম

কথা ফিরায় নিসিলাম
কিন্তু নিজেরে
ফেরত নিতে পারলাম না
অনেক কলকব্জা নাইড়া
শেষে বইসা রইলাম
সোনার কাঠি রূপার কাঠি
ঘুম পাড়ায় ঘুম ভাঙায়
পানির নিচে দম থাকে না
ভোমরা গুন গুন কইরা
মইরা গেলে পরে
ছায়া নিয়া বইসা রইলাম
তবু যাইতে পারলাম না

 

একটা বুদবুদ বানাই

একটা বুদবুদ বানাই
নিজেরে ঢুকাই
আপনারেও
সেখানে বাতাস নাই
খালি আমাদের নিঃশ্বাস
যুথ চিন্তার চাষবাস
হয়তো আলো নাই
হয়তো আমি নাই
হয়তো আপনিও নাই
হয়তো থাকা-না থাকার মাঝে
আমরা ঝুলে আছি সকলেই
তবুও বুকে বাজে কি জানি
ফুলের গন্ধ কোথায় ওড়ে
ঘাসে হেঁটে যায় গান
স্মৃতিকণা হয়ে
শিরায় দৌঁড়ায় জলধারা
বৃষ্টির শব্দে তাই
আদিম আকুতি জাগে
আমাদের বুদবুদ
অটুট শূন্যে ভাসে

The following two tabs change content below.
Avatar photo

নাজিয়া আফরিন মনামী

মিডিয়ার গোলাম।
Avatar photo

Latest posts by নাজিয়া আফরিন মনামী (see all)

এডিটর, বাছবিচার।
View Posts →
কবি। লেখক। চিন্তক। সমালোচক। নিউ মিডিয়া এক্সপ্লোরার। নৃবিজ্ঞানী। ওয়েব ডেভলপার। ছেলে।
View Posts →
কবি, গল্প-লেখক, ক্রিটিক এবং অনুবাদক। জন্ম, ঊনিশো পচাত্তরে। থাকেন ঢাকায়, বাংলাদেশে।
View Posts →
মাহীন হক: কলেজপড়ুয়া, মিরপুরনিবাসী, অনুবাদক, লেখক। ভালোলাগে: মিউজিক, হিউমর, আর অক্ষর।
View Posts →
গল্পকার। অনুবাদক।আপাতত অর্থনীতির ছাত্র। ঢাবিতে। টিউশনি কইরা খাই।
View Posts →
কবি। লেখক। কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট। রাজনীতি এবং বিবিধ বিষয়ে আগ্রহী।
View Posts →
দর্শন নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা, চাকরি সংবাদপত্রের ডেস্কে। প্রকাশিত বই ‘উকিল মুন্সীর চিহ্ন ধরে’ ও ‘এই সব গল্প থাকবে না’। বাংলাদেশি সিনেমার তথ্যভাণ্ডার ‘বাংলা মুভি ডেটাবেজ- বিএমডিবি’র সহপ্রতিষ্ঠাতা ও সমন্বয়ক। ভালো লাগে ভ্রমণ, বই, সিনেমা ও চুপচাপ থাকতে। ব্যক্তিগত ব্লগ ‘ইচ্ছেশূন্য মানুষ’। https://wahedsujan.com/
View Posts →
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
View Posts →
পড়ালেখাঃ রাজনীতি বিজ্ঞানে অনার্স, মাস্টার্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সংসার সামলাই।
View Posts →
জীবিকার জন্য একটা চাকরি করি। তবে পড়তে ও লেখতে ভালবাসি। স্পেশালি পাঠক আমি। যা লেখার ফেসবুকেই লেখি। গদ্যই প্রিয়। কিন্তু কোন এক ফাঁকে গত বছর একটা কবিতার বই বের হইছে।
View Posts →
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
View Posts →
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।
View Posts →
তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের ছাত্র, তবে কোন বিষয়েই অরুচি নাই।
View Posts →
মাইক্রোবায়োলজিস্ট; জন্ম ১৯৮৯ সালে, চট্টগ্রামের সীতাকুন্ডে। লেখেন কবিতা ও গল্প। থাকছেন চট্টগ্রামে।
View Posts →
জন্ম: টাঙ্গাইল, পড়াশোনা করেন, টিউশনি করেন, থাকেন চিটাগাংয়ে।
View Posts →