সোনাকান্দি হতে মাঝের হাট দূর নয়। কিন্তু বর্ষায় নৌকা ছাড়া গতি নেই। তখন এ-পথটা অতিক্রম করতে গোটা একদিন লেগে যায়। এ-নদী সে-নদী; এ-খাল সে-নালা। স্যাঁতস্যাঁতে গন্ধ পানির আর মাছের, কচুরিপানার আর ধানের; নৌকায় ভরাট গন্ধ ভেজা কাঠের, ডহরের পানির আর…
ভালোবাসার কথা [ট্রিবিউট টু জীবনানন্দ দাশ ও ফররুখ আহমদ] ভালোবাসার কথাগুলাই মনে রাখি, অপমানের কথা, ঘৃনার কথাগুলা মনে থাকে না শীতের বাতাসে গাছের পাতাদের মতো তারা মাটিতে পইড়া থাকে, সময়ের গরুর গাড়িটা তাদেরকে মাড়ায়া চলে যাইতেছে সন্ধ্যার কুয়াশায় ভালোবাসার কথাগুলা…
এক … আর্নেস্ট। এইটাই সত্য। আসলেই: এমন বিরক্তি নিয়া ঘাড় উল্টাইলে কোনো লাভ নাই। কথাটা আসলেই সত্য। আর্টের সোনালী দিনে কোনো আর্ট-ক্রিটিক আছিলো না। ভাস্কর তখন মার্বেল পাথরের ভিত্রে ঘুমায়ে থাকা বিশাল সাদা-গায়ের হার্মিসরে চেঁছে বের করে আনতো। মোম আর…
দুর্দান্ত রমণী ~ সুন্দরী রমণীরা আমার গোপন রহস্য জানতে চায় মুগ্ধ হয়ে। আমি তো কিউট পুতুল না কোন বা দেখতে ফ্যাশন মডেলদের মতও না। অথচ আমি যখন তাদেরকে বলতে যাই, তারা মনে করে, আমি বুঝি আজাইরা বাহাদুরি করতেছি। আমি বলি,…
জন্ম ১০ নভেম্বর, ১৯৯৮। চট্টগ্রামে বেড়ে ওঠা, সেখানেই পড়াশোনা। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত। লেখালেখি করেন বিভিন্ন মাধ্যমে। ফিলোসফি, পলিটিক্স, পপ-কালচারেই সাধারণত মনোযোগ দেখা যায়।
জীবিকার জন্য একটা চাকরি করি। তবে পড়তে ও লেখতে ভালবাসি। স্পেশালি পাঠক আমি।
যা লেখার ফেসবুকেই লেখি।
গদ্যই প্রিয়। কিন্তু কোন এক ফাঁকে গত বছর একটা কবিতার বই বের হইছে।
জন্ম ২০ ডিসেম্বরে, শীতকালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধবিজ্ঞান বিভাগে পড়তেছেন। রোমান্টিক ও হরর জনরার ইপাব পড়তে এবং মিম বানাইতে পছন্দ করেন। বড় মিনি, পাপোশ মিনি, ব্লুজ— এই তিন বিড়ালের মা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতা করেন। সংঘাত-সহিংসতা-অসাম্যময় জনসমাজে মিডিয়া, ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের বহুমুখি সক্রিয়তার মানে বুঝতে কাজ করেন। বহুমত ও বিশ্বাসের প্রতি সহনশীল গণতান্ত্রিক সমাজ নির্মাণের বাসনা থেকে বিশেষত লেখেন ও অনুবাদ করেন। বর্তমানে সেন্টার ফর স্টাডিজ ইন সোস্যাল সায়েন্সেস, ক্যালকাটায় (সিএসএসসি) পিএইচডি গবেষণা করছেন। যোগাযোগ নামের একটি পত্রিকা যৌথভাবে সম্পাদনা করেন ফাহমিদুল হকের সাথে। অনূদিত গ্রন্থ: মানবপ্রকৃতি: ন্যায়নিষ্ঠা বনাম ক্ষমতা (২০০৬), নোম চমস্কি ও এডওয়ার্ড এস হারম্যানের সম্মতি উৎপাদন: গণমাধম্যের রাজনৈতিক অর্থনীতি (২০০৮)। ফাহমিদুল হকের সাথে যৌথসম্পাদনায় প্রকাশ করেছেন মিডিয়া সমাজ সংস্কৃতি (২০১৩) গ্রন্থটি।