ফেছিজমের শম্ভাবনা: ডান-বামের পলিটিক্স আর পলিটিকেল বাশনায় ইছলাম
পলিটিকেল দুশমনি থাকবে এবং শেইটা চর্চাও কইরা জাইতেছে পাট্টিগুলা; কিন্তু এই ব্যাপারে পাট্টিগুলারে বেশ বেদিশা লাগে আমার, নিজেদের ইউএছপি’র ব্যাপারেও পাট্টিগুলার ভাবনা বেশ ঝাপশা! তাই দুয়েকটা টিপ্স দিতে চাই। বাট শুরুতে ঐ ব্যাপারে পাট্টিগুলা বেদিশা থাকার দুয়েকটা কারন তালাশ করা…