হিস্ট্রি, কালচার ও পলিটিকসে ‘বাংলাদেশ-ধারনা’ কেন এখনো একটা মিসিং ঘটনা?
[সিলেটে, ফকিরি’র পোগরামে এই আলাপ’টা করা হইছিল…] আমি যেই জিনিসটা প্রপোজ করতে চাইতেছি, সেইটা লম্বা একটা আলাপ-ই হবে; কিনতু আমি আশা করি, অল্প-কথায় কিছুদূর পর্যন্ত আমার কথাগুলা আমি ক্লিয়ার করতে পারবো… শুরুতে, আলাপের ব্যাক-গ্রাউন্ড হিসাবে ৩টা জিনিস বইলা রাখাটা দরকার…