লালসালুর মাজার ও টেক্সটবুকের রাজনীতি
সৈয়দ ওয়ালীউল্লাহ লালসালু লিখে এই জমানায় এসে মাজার ভাঙতেছেন ভাবা ঠিক হবে না। তবে লালসালু উপন্যাসটা মাজারের ইতিহাস না জানার থেইকা যে পয়দা হইছে, তা বললে মনে হয় না অত্যুক্তি হবে।
কুসংস্কার এর সংজ্ঞায়ন গুরুত্বপূর্ণ। কে নির্ধারণ করতেছে কোন জিনিস সু’সংস্কার’ তার খোঁজ রাখা দরকার। সাম্রাজ্যবাদী শাসকরা কোন জায়গায় যখন কলোনি স্থাপন করতে চায় তখন খুব কমন একটা স্ট্র্যাটেজি ফলো করে, যে, ওই এলাকার লোকজন কুসংস্কারাচ্ছন্ন। ফলে সিভিলাইজিং প্রজেক্ট হাতে নেয়া লাগে। একাডেমিক মহলে এরে হোয়াইট ম্যানস বার্ডেন বলা হয়, যে, গায়ের রং শাদা হইলে কলোনির লোকজনরে সিভিলাইজড করার মতো বার্ডেন কান্ধে নেয়া লাগে। কারণ কুসংস্কারাচ্ছন্ন মাত্রই তো অসভ্য! ফলে লোকালদের ধর্মও এর বাইরে নয়। এই পর্যন্ত আইসা থামা যাক। কারণ এর পরের প্রসঙ্গে ওয়ালীউল্লাহ গং পড়েন না। কারণ এর পরেই আসে চার্চের প্রসঙ্গ, যেভাবেই হোক জেসাসের দয়া জোর কইরা ঢাইলা দিয়া হলেও লোকালদের সভ্য বানাইতে হবে, এইভাবে সে ক্রিশ্চিয়ান হয়ে উঠবে, নিদেনপক্ষে জুড্যিও-ক্রিশ্চিয়ান ক্যাপিটালিজমের বিপক্ষে যাবে না, ইম্পেরিয়াল কিংডম কায়েম হবে এক কিসিমের। এই লাইন ধইরা আগাইতে গিয়া নীৎশে নাস্তিকতার যেই ভ্যালুজ ওইগুলার গোড়ায়ও ক্রিশ্চিয়ানিটি আবিষ্কার করেন, এইভাবে সমালোচনা নামে যেই জিনিস প্রতাপশালী সেটা নিজে যে নিরপেক্ষ নয় বরং নানান ওয়েস্টার্ন ও ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ডভিউ এর ভিতর মুখ লুকাইয়া থাকে ও উরাধুরা নড়াচড়া করে তার হদিশ দেয় অনেকে…
তো, লালসালু হলো চার্চ প্রতিষ্ঠার আগেকার শানে নুজুল। ইণ্ডিয়ায় ইয়ং বেঙ্গল ইত্যাদি দেখবেন ও-ই সময়কার। ইংরেজদের যুক্তি ও দুনিয়া দেখার তরিকায় ফানা হওয়া কিছু লোক, যাদের কাছে দেশবাসী হলো কুসংস্কারাচ্ছন্ন, ধার্মিকরা হলো নষ্ট, ধর্ম দিয়া যাদের ধরা যায় না অতো তারা হতে পারতেন কোলাট্যারাল ড্যামেজ। কিন্তু কলোনিয়াল মাস্টাররা তো বেকুবাম (বেকুব বাম 🙂) না, ফলে তারা তাদের এমপ্লয়ি কইরা লইলেন, রাজায় কেন তাদের চুদির ভাই কইছে এই নিয়া তাদের আনন্দের আর সীমা নাই। Continue reading