হিস্ট্রি, কালচার ও পলিটিকসে ‘বাংলাদেশ-ধারনা’ কেন এখনো একটা মিসিং ঘটনা?
[সিলেটে, ফকিরি’র পোগরামে এই আলাপ’টা করা হইছিল…]
আমি যেই জিনিসটা প্রপোজ করতে চাইতেছি, সেইটা লম্বা একটা আলাপ-ই হবে; কিনতু আমি আশা করি, অল্প-কথায় কিছুদূর পর্যন্ত আমার কথাগুলা আমি ক্লিয়ার করতে পারবো…
শুরুতে, আলাপের ব্যাক-গ্রাউন্ড হিসাবে ৩টা জিনিস বইলা রাখাটা দরকার –
১. যে কোন ‘ধারনা’-ই এবসুলেট বা শাশ্বত কোন জিনিস না, সময়ের সাথে সাথে কোন ধারনা তৈরি হয়, বদলায় এবং মারাও যায়; আর সমাজের কনটেক্সট অনুযায়িও এর মিনিং নানান রকমের হয়… তো, এইটা মাথায় রাখতে পারলে ভালো যে, কোন স্ট্যাটিক ধারনার কথা এইখানে আমরা বলতেছি না
যেমন ধরেন, ‘এলিট’-ধারনাটা একটা সময়ে সভ্রান্ত বা sophisticated জিনিস বুঝাইতো, কিনতু এখন অই পজিটিভ মিনিং’টা নাই পুরাপুরি, অনেক বেশি নাক-উঁচা, snobby লোকজনরেই বুঝায়, যারা কমন-পিপলের এগেনেস্টে থাকে, এইরকম… মানে, এই ধারনার একটা মিনিং তো আছেই, কিনতু সব সময়ে এবং সব সমাজে সেইটা একইরকম জিনিস না, এইটা হইতেছে আমার কথা
২. সেকেন্ড হইতেছে, হিস্ট্রি, কালচার ও পলিটিকস – এই ৩টা এলিমেন্ট আমি বাছাই করতেছি, এইটারে আরো এক্সপান্ড করার সুযোগ আছে – ইকোনমি, ফিলোসফি, রিলিজিওন বরং আরো স্ট্রং কেটাগরি… মানে, চিন্তার জায়গাগুলা এতোটা আলাদা আলাদা কিছু না, কিনতু আমি এই ৩টা কেটাগরি ধইরা কিছু জিনিস সামনে আনতে চাইতেছি, তার মানে এইটা না যে, এর বাইরে আলাপের কোন স্কোপ নাই, বরং এইটা একটা সিলেকশনের ঘটনাই…
৩. থার্ড, যেই জিনিসটা ক্রুশিয়াল, সেইটা হইতেছে একটা চিন্তার সিলসিলা ও কিছু রেফারেন্সের জায়গা থিকাই আমি দেখতেছি বা কথাগুলা বলতেছি; এইখানে আরো কিছু চিন্তার সিলসিলা আছে বা থাকতে পারে, এবং রেফারেন্সের জায়গাগুলাও যদি চেইঞ্জ হয় বা আরো ব্রডার হয় তাইলে আলাপের জায়গাগুলাও তো বদলাবে আসলে…
কিনতু ঝামেলার জিনিস যেইটা হইতেছে, আমি তো এইসব বিষয়ে সাবজেক্ট-ম্যাটার এক্সপার্ট না! মানে, একাডেমিক* লাইনের লোক আমি না, তারপরেও কথা বলতেছি, কারন আমি লিটারেচারের লোক – কবিতা লেখি, সাহিত্য করি, এবং এইসব বিষয়ে ভাবতে গিয়া দেখছি যে, ঘটনাগুলা খুবই ইন্টার-রিলেটেড, এবং বিচ্ছিন্ন জিনিস না!
মানে, হিস্ট্রির কোন নেরেটিভ’টারে আপনি মানেন এবং কোন কালচারাল সিলসিলারে আপনার নিজস্ব জিনিস বইলা মনেহয় তার উপরে আপনার সাহিত্যের টেস্ট ডিপেন্ড করে তো… এবং দেখবেন, সাহিত্য-মেটেরিয়ালগুলার এনালাইসিস ঠিকঠাক মতো না করতে পারলে হিস্ট্রি ও কালচারের জায়গাগুলারেও লোকেট করতে পারবেন না (এডওয়ার্ড সাঈদের অরিয়েন্টালিজম দিয়া বুঝতে পারবেন অনেকটা জিনিসটা…)
(*একাডেমিক পদ্ধতি তো জরুরি জিনিসই, কিনতু আপনি সার্টেন ডিসিপ্লিনের লোক না হইলে সেইটা নিয়া কথা কইতে পারবেন না – এইটাও একটা ঝামেলার জিনিসই)
তো, বিসমিল্লাহ্ বইলা শুরু করি! Continue reading
