ওথেলো আর ডেসডিমনারা…
এই দুইটা লেখার সাবজেক্ট একটাই – ওথেলো আর ডেসডিমনা। ওথেলো ডেসডিমনা’রে খুন করছিল। কিন্তু কেন খুন করছিল? এই নিয়া দুইটা পলিটিক্যাল আলাপ। একইরকমের কথা বা বিপরীত কোন জিনিস না, বরং দুইটা পয়েন্ট অফ ভিউ’র ঘটনা।
………………….
ওথেলো কি ডেজডিমনারে ভালোবাশতো?
দুনিয়ার পেরায় কিছুই না পড়তে পড়তেও বহুত দিন আগে শেক্সপিয়ারের ওথেলো পড়ছিলাম মনে পড়ে, বাংলায় তরজমা করা ওথেলো! আজকে একটা বেপারে ভাবতে ভাবতে ওথেলোর কথা মনে পড়লো!
ওথেলো কি ডেজডিমনারে ভালোবাশতো? ওথেলোর পিরিতে শন্দেহ নাই কোন, শবাই মোটামুটি একমতই মনে হয় জে, ওথেলোর পিরিতি খাটি। কিন্তু ওথেলো খুন করলো ডেজডিমনারে, কেননা, ওথেলোর বিচারে ডেজডিমনা একজন খানকি বা আনফেইথফুল! ওথেলোর বিচার ভুল, ডেজডিমনা খানকি না; কিন্তু জদি হইতো আশলেই? তাইলে ওথেলো ছুইছাইড করতো না, খুন করায় তার কোন আফছোসও হইতো না। খানকি হইলে পরেও ওথেলো ডেজডিমনারে খুন করতে পারে কিনা, নিতির বিচারে ঐ খুনে এজাজত দিতে পারি কিনা আমরা, এই বেপারে শেক্সপিয়ারের মনে কি দোনোমনো পাওয়া জাইতেছে? শেক্সপিয়ারের অডিয়েন্সের মনে? নাই মনে হয়!
কিন্তু এই জামানায় খানকি নাগরকে খুনে এজাজত দিতেছি কি আমরা? ফিকশন রাইটাররা? শশাংক রিডেম্পশন লইয়া ভাবা জায় এই বেপারে; এন্ডি নায়ক, খানকি বউ আর তার নাগরকে খুন কইরাও নায়ক, অডিয়েন্স তার আজাদি দেইখা শুখ পায়। কিন্তু খেয়াল করলে দেখবেন জে, এন্ডি খুন করছে কিনা, শেইটা বেশ ঝাপশা! তার উপর, অতো বছর জেল খাটাও তার পছিবল পাপের শাজা পাওয়া; জেলেও শে খুবই ভালো একজন দোস্ত, ভিলেনকেও শে শায়েস্তা করে। এন্ডির ভিতর এই গুনগুলা ঢুকাইতে হইছে, তার খুনটারেও ঝাপশা বানাইতে হইছে অডিয়েন্সের ভালোবাশা পাইতে!
তাইলে দেখা জাইতেছে, খানকি বউ বা নাগরকে খুনের এজাজত পাওয়া কঠিন এই জামানায়, ওথেলোর জন্য তেমন কঠিন আছিলো না! ওথেলোর জন্য বউয়ের কেবল খানকি হওয়াটাই কাফি আছিলো! তাইলে মামলাটা কেবল পিরিতি খাটি কিনা বা নাগর/বউ খানকি কিনা, এইখানেই না, খোদ পিরিতিটা কোন জামানার, শেইটা একটা বিরাট বেপার! এই কারনেই পিরিতি বুঝতে ইতিহাশ লাগবে আমাদের!
কিন্তু ছেরেফ জামানার মামলা এইটা? একটা পোশ্ন লইয়া ভাবেন; লাইলি জানলো জে মজনু আশলে খানকি বা মজনু জানলো জে লাইলি খানকি একজন, তারা কি খুন করতো নাগরকে? কোন এক কারনে আমার তেমন মনেই হয় না! রাধা কি কানুরে খুন করার কথা ভাবছিলো একবারো? চন্ডিদাশ আর শেক্সপিয়ার তো পেরায় একই জামানার মানুশ! ওথেলো আছিলো কালা মুর, তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স, রেছিজম, বয়শ ইত্তাদি ছাইকোলজির কতক ইশু থাকবার পরেও, কানু কালা হবার পরেও রেছিজম হাজির না থাকার পরেও আমার বিচারে ওথেলো খানকি নাগর খুনের এজাজত পায়, রাধা শেইখানে ভাবতেই পারে না তেমন কিছু! তাইলে বেপারটা কেবল জামানার না, ভাবনার জেই দুনিয়ায় পিরিতি ঘটতেছে, পিরিতির ভিতর দিয়া নাগরের লগে কেমন একটা রিশতা ঘটতেছে, পিরিতের নটনটির মন হিশাবে লইতে হবে আমাদের! মানে ইতিহাশ কেবল জামানার মামলা না, ঘটনার নটনটির চিন্তার দুনিয়াও হিশাবে রাখা দরকার!
এখন ডেজডিমনার জাগায় নিজেরে বশান, ওথেলোর জাগায় বশান কোন এক লিডারকে! ধরেন, শহিদুল বা কাজল বা কিশোরেরা ডেজডিমনা, এনাদের ওথেলো তো এনাদের ভালোবাশে, ওথেলো জদি হঠাৎ দেখে জে, এই ডেজডিমনারা আর লয়্যাল নাই, কি করবে ওথেলো? মনে রাইখেন, ইনি কিন্তু ওথেলো, নট রাধা বা মজনু! ওথেলোরা আরেকজনরে নিজের শমান ইনছানের ইজ্জতই দেয় না, তাগো এখতিয়ারের লিমিট নাই, তাগো পিরিতের তুফান জতো বড়ো, গোশ্শার গিলোটিন ততোই ধারালো।
ইতিহাশে জতো ফিউডাল লর্ড বা তালুকদার আছিলো, তারা শবাই কিন্তু লোক খারাপ না! কিন্তু তারা ফিউডাল বা তালুকদার কেন শবাই? কারন, তাগো ভিতর একটা গোড়ার মিল আছে, তারা জনতারে ভাবতো ডেজডিমনা, নিজেদের ওথেলো! লয়্যালটি লইয়া শন্দেহ হইলেই জবাই, এমনিতে ভালোবাশে তারা, খুবই ভালোবাশে, জান কোরবানও করতে রাজি অনেকে! Continue reading